ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৯:৪৫ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

জরিমানার ভয়ে অর্ধেক দামে তরমুজ

ফরিদপুরের নিউমার্কেট ও টেপাখোলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত
ফরিদপুরের নিউমার্কেট ও টেপাখোলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত

ফরিদপুর জেলা শহরে তরমুজের বিভিন্ন আড়ত ও খুচরা দোকানে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জরিমানার ভয়ে মুহূর্তেই এর দাম অর্ধেকে নেমে যায়। ৫০০ থেকে ৪০০ টাকার এক একটা তরমুজ ৩০০-২০০ টাকায় বিক্রি শুরু করেন বিক্রেতারা।

বুধবার (২০ মার্চ) বিকাল ৩টায় শহরে নিউমার্কেট ও টেপাখোলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানের সময় দাম বেশি রাখা ও ভাউচার না থাকায় তরমুজ ব্যবসায়ী মেসার্স আলম ফল ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় জেলা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ কালবেলাকে বলেন, আমরা দেখেছি যেখানেই অভিযান চালানো হয় সেখানে পণ্যের দাম কিছুটা কমে। অভিযানের আগে বাজারে এক একটি তরমুজ বিক্রি হচ্ছিল আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা পিস। অভিযানের পর প্রতিটি তরমুজের দাম ২০০ থেকে ২২০ টাকা কমে যায়। এভাবে রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X