বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ টন চাল উদ্ধার। ছবি : কালবেলা
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ টন চাল উদ্ধার। ছবি : কালবেলা

বগুড়ায় এক মুদি দোকান থেকে দুই টন খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে প্রশাসন। বুধবার (২০ মার্চ) ইফতারের পর সদর উপজেলার বাঘোপাড়া বন্দরের ফটু মিয়ার দোকান থেকে এই চাল উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মুদি দোকানি ফটু মিয়াকে (৫০) আটক করা হয়। তিনি বাঘোপাড়ার এলাকার বাসিন্দা।

বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়ায় ফটু মিয়ার মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৩৯ বস্তায় প্রায় ২ টন চাল উদ্ধার করা হয়েছে। আর মুদি দোকানি ফটু মিয়াকে আটক করা হয়েছে। এ ছাড়া স্থানীয় তিন যুবক ইমরান, সিরাজুল ও নূর আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে। তারা কর্মসূচির উপকারভোগী সাধারণ মানুষদের কাছ থেকে স্বল্প দামে চাল কিনে অধিক দামে বাজারে বিক্রি করতেন। অভিযুক্তরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অভিযানে অংশ নেওয়া খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা করবেন। উদ্ধার করা চাল খাদ্য গুদামে রাখা হয়েছে। আদালতের নির্দেশে চাল বিতরণের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X