মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তালাকের পর স্ত্রীর উপহারসামগ্রী তালিকা ধরে ফেরত

বিয়ের সময় দেওয়া উপহারসামগ্রী ফেরত নিচ্ছে মেয়ের পরিবার। ছবি : কালবেলা
বিয়ের সময় দেওয়া উপহারসামগ্রী ফেরত নিচ্ছে মেয়ের পরিবার। ছবি : কালবেলা

স্বামী-স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে। তাই বিয়ের সময় শ্বশুরবাড়িতে দেওয়া বিভিন্ন উপহারসামগ্রী স্বামীর কাছ থেকে বুঝে নিচ্ছেন স্ত্রী। পরিবারের সদস্যরা তালিকা করে মিলিয়ে নেন তাদের দেওয়া জিনিসপত্র।

মঙ্গলবার (১৯ মার্চ) মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দুই পরিবারের উপস্থিতিতে তালিকা ধরে বিছানার চাদর, লেপ, তোশক, কাঁথা-বালিশ, খাট, ড্রেসিং টেবিল, হাঁড়িপাতিল, বিভিন্ন কৌটা, চিনি, লবণ, মসুর ডাল, বঁটি, গ্যাসের চুলা, কাপ-পিরিচ,পানির কলসি, রাইস কুকার, প্রেশার কুকারসহ বিভিন্ন জিনিস বুঝে নিচ্ছে।

জানা গেছে, মেহেরপুরের গাংনীর কসবা গ্রামের মোছা. টুকটুকি খাতুনের সঙ্গে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কূলতাডাঙ্গা গ্রামের মো. লিংকনের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় তাদের তালাক হয়ে যায়।

পরে স্বামীর বিরুদ্ধে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ ও নারী নির্যাতন আইনে দুটি মামলা করেন টুকটুকি খাতুন। আদালত তাদের আইনজীবীদের বিষয়টি মীমাংসার নির্দেশ দেন। কেউ কাউকে ছাড় না দেওয়ায় ছেলের পরিবার বিভিন্ন উপহার মেয়ের পরিবারকে বুঝিয়ে দেয়।

ছেলেপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল কালবেলাকে বলেন, আমরা মামলা পরিচালনা করতে গিয়ে দেখতে পাই, তালাকের ক্ষেত্রে ছেলেমেয়ের থেকে বাবা-মায়ের ভূমিকা বেশি থাকে। এগুলো বেশি দেখা যায় গ্রামাঞ্চলের মেয়েদের অভিভাবকের ক্ষেত্রে।

তিনি বলেন, তালাকের মামলায় ছেলে বা মেয়ে একটি পক্ষ জিতে যায়। তালাক হওয়ায় অনেক সময় উভয়পক্ষই ভাবেন, তারা জিতে গেছেন। কিন্তু দিনশেষে হেরে যায় তাদের সন্তানরা। এই মামলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

আইনজীবী আরও বলেন, উভয়পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করা হয়েছে। তারা সম্পর্ক রাখতে রাজি হয়নি। কেউ কাউকে ছাড় না দেওয়ার ফলাফল এ তালাক। যেটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঘটেছে।

মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘তালিকা করে মালামাল ফেরত দেওয়ার বিষয়টি দুঃখজনক। দিন দিন তালাক বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

সম্প্রতি কালবেলা অনলাইনে ‘মেহেরপুরে প্রতি ৫ ঘন্টায় ১ তালাক’ শীর্ষক সংবাদ এবং দক্ষিণের একটি জেলায় বছরে বিয়ে ২১শ, তালাক ১৯’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রতিবেদনে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে কালবেলার অনুসন্ধান চলমান আছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১০

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১১

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১২

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৩

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৪

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৫

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৬

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৭

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৮

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৯

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

২০
X