নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১১:৪৬ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে যুবলীগ নেতাকে বেধড়ক পিটুনি

যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম। ছবি : কালবেলা
যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম। ছবি : কালবেলা

গাজীপুরে আশরাফুল ইসলাম ওয়াসিম নামে এক যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটুনি দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌরশহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা তার প্রাইভেটকারটি ভাঙচুর করে। আহত আশরাফুল ইসলাম ওয়াসিম শ্রীপুর পৌর শহরের আমতলী এলাকার মো. নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওয়াশিম প্রাইভেটকার নিয়ে শ্রীপুর বাজারে আসেন। এ সময় ১৫-২০ জন যুবক শ্রীপুর রেলগেট এলাকার পশ্চিম পাশে তার গাড়ির গতিরোধ করে। যুবকরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।

শ্রীপুর থানার ওসি মো. শাহ্ জামান জানান, খবর পেয়ে ওই নেতাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পৌর শহরে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১০

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১১

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১২

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৩

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৪

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৫

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৬

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৭

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৮

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

২০
X