ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে লোহা চুরি, আটক ৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের লোহা চুরির ঘটনায় আটক চারজন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের লোহা চুরির ঘটনায় আটক চারজন।

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের লোহা চুরি করার সময় চার কিশোরকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বুরামপুর এলাকার শিপন প্রামাণিকের ছেলে তামিম ইসলাম (১৮), মৃত সেন্টু প্রামাণিকের ছেলে রায়হান (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) ও চর রূপপুর বিশ্বাসপাড়ার লিটন প্রামাণিকের ছেলে সাকিব প্রামাণিক (১৮)।

জানা গেছে, ওই রাতে লোহা চুরির উদ্দেশ্যে ৭ থেকে ৮ জন কিশোর নদী পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর আটককৃতরা তাদের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজে ব্যবহৃত মূল্যবান বিভিন্নসামগ্রী চুরি করতে থাকে। ঘটনা টের পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় কিশোর গ্যাংয়ের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে আটককৃতদের রূপপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে সেনাবাহিনী।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান পারভেজ জানান, আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তাদের ঈশ্বরদী থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, অটো ছিনতাই, চুরিসহ একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X