আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের ২ টাকার বেগুন রাজধানীতে হাফ সেঞ্চুরি

জয়পুরহাট বেগুনের পাইকারি বাজার। ছবি : কালবেলা
জয়পুরহাট বেগুনের পাইকারি বাজার। ছবি : কালবেলা

উত্তরাঞ্চলে হঠাৎ করে বেগুনের দাম কমে গেছে। পাইকারি ২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। সেই বেগুন রাজধানীতে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

শুক্রবার (২২ মার্চ) সরেজমিনে জয়পুরহাটের আক্কেলপুরের পাইকারি বাজারে এমন চিত্র দেখা গেছে। আশপাশের হাটগুলোতেও প্রায় অভিন্ন চিত্র। কৃষকরা জানান, তারা ২ টাকা থেকে ৮ টাকা কেজি দরে বেগুন বিক্রি করছেন।

জানা গেছে, প্রতি বছর রমজান মাসে বেগুনসহ সব ধরনের সবজির দাম চড়া থাকে। ইফতারিতে বেগুনের চাহিদা থাকায় এই দাম বাড়ে। রমজানে ভালো মুনাফা পেতে রমজানকে সামনে রেখে বেগুন চাষাবাদ করেন আক্কেলপুর উপজেলার অনেক চাষি। এ বছর ঘটেছে বিপত্তি।

প্রথম রমজানে পাইকারি বাজারে বেগুন ৫০ টাকা কেজি বিক্রি হলেও ছয়/সাত রমজান থেকে দরপতন ঘটে। বেগুন এখন পাইকারি বিক্রি হচ্ছে ২ টাকা কেজি দরে। ফলে ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করার শ্রমিক, ভ্যানভাড়া ও বাজারে খাজনার খরচই উঠছে না চাষিদের। আর সেই একই বেগুন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চাষিরা জানান, এ বছর উৎপাদন খুব বেশি হয়নি। তবুও বাজারে চাহিদা নেই। চাহিদা কম থাকায় দাম কম। বাজারে নিয়ে গেলে বেগুনের ক্রেতা নেই। অথচ প্রথম রমজানেও প্রতি কেজি ৪০-৫০ টাকা পাইকারি বিক্রি হয়েছে। বর্তমানে আক্কেলপুর কলেজ বাজারে বিক্রিতে মন্দাভাব দেখা দিয়েছে। আগে বহিরাগত ব্যবসায়ীরা এসে ক্ষেত থেকে চাষিদের সবজি কিনে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় সবজির বাজারে পাঠাতেন। তখন ভালোই মুনাফা পেতেন চাষিরা। বর্তমানে বাজারে বহিরাগত ব্যবসায়ীরা না আসায় বাজার মন্দা।

লড়ি বেগুন নিয়ে কলেজ পাইকারি সবজি বাজারে এসেছেন উপজেলার চক রোয়াইর গ্রামের কৃষক মো. আমিনুর রহমান। তিনি বলেন, আজ ভোর থেকে বেলা ১০টায় পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও কোনো ক্রেতার দেখা পাইনি। বাজারের শেষ দিকে একজন ক্রেতা ২ টাকা কেজি দাম বলায় তিন মণ বেগুন বিক্রি করি মাত্র ২৪০ টাকায়। এ বেগুন ক্ষেত থেকে তুলতে শ্রমিক খরচ পড়েছে ৫০০ টাকা ভ্যান ভাড়া ৭০ টাকা এবং খাজনা তো রয়েছে।

উপজেলা মোহাব্বতপুর গ্রামের মো. শামিম বলেন, গতকাল যে বেগুন নিয়ে এসেছিলাম তা বিক্রি করেছি ১৫০ টাকা মণ। আজ সেই বেগুন ৮০/১০০ টাকা মণে বিক্রি করতে হচ্ছে। এতে আমরা কৃষক (গৃহস্থ) পর্যায়ে ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রতি বিঘা বেগুন চাষাবাদ করতে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা।

বেগুনের পাইকারি ক্রেতা মো. ফারুক হোসেন বলেন, আমি হাজারি বেগুন ১২০ থেকে ১৫০ টাকা মণ কিনেছি। নরমাল (লড়ি) বেগুন প্রতি মণ ৭০ থেকে ৮০ টাকায়। আমি ৬০ থেকে ৭০ মণ বেগুন কিনেছি তা রাজধানী ঢাকার কাওরান বাজারে পাঠাব। বেগুন কিনে পাঠাতে প্রতি কেজিতে সবমিলে খরচ পরে ৮ থেকে ৯ টাকা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X