রুমা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রুমায় ৪ শ্রমিককে অপহরণ করেছে কেএনএফ

বান্দরবানের রুমা।
বান্দরবানের রুমা।

বান্দরবানের রুমায় সদর ইউনিয়নের বগালেক এলাকা থেকে চার নির্মাণ শ্রমিককে অস্ত্রের মুখে কু‌কি‌চিন ন‌্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিষয়‌টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছৈয়দ মাহবুবুল হক।

এর আগে শুক্রবার ভোরে রুমা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে বগালেক পাড়ার পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।

অপহৃতরা হলেন ইদ্রিস, আওয়াল, জসিম ও রিপন বড়ুয়া। তারা রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক ছিলেন।

ইউএনও ছৈয়দ মাহবুবুল হক বলেন, শুক্রবার ভোরে রাস্তায় নির্মাণকাজ করার সময় চার শ্রমিককে কেএনএফ অপহরণ করে নিয়ে যায়। বিকেলে দুজনকে ছেড়ে দিলেও বাকি দুজন তাদের কাছে রয়েছে। তাদের উদ্ধারের জন্য পুলিশকে জানিয়েছি।

পুলিশ ও স্থানীয়দের দাবি, শুক্রবার ভোরে বগালেক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে চার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় কেএনএফের সন্ত্রাসীরা। ওই দিন বিকেলে জসিম ও রিপনকে ছেড়ে দিলেও অপর দুজনকে এখনো ছাড়েনি তারা।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুই নির্মাণ শ্রমিককে অপহরণের খবর শুনেছি তবে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X