পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে দমকা হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি

পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে ঝড়ে ভেঙে পড়া গাছ সরিয়ে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে ঝড়ে ভেঙে পড়া গাছ সরিয়ে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুরে দমকা হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে হঠাৎ পশ্চিম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মুহুর্তেই বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ঝড়ের কারণে উপজেলার দরগাপাড়া এলাকায় মহাসড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ঝড়ের কারণে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে দু পাশে থাকা অর্ধ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ অধা কিলোমিটার এলাকাজুড়ে ভেঙ্গে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ওই রাস্তার দু পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপর পরে থাকা গাছ কেটে সরাতে সক্ষম হন। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা পর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ঝড়ের কারণে উপজেলা চন্ডিপুর ও হাবড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঘরবাড়ির চালা উড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন উপজেলার বিভিন্ন স্থানের প্রায় শতাধিক পরিবার। সেই সঙ্গে রাস্তার পাশে লাগানো গাছ পড়ে যাওয়ায় স্থানীয়দের এসব কেটে বাড়িতে নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনার বিভিন্ন স্থানে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো উপজেলা।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, ক্ষতিগ্রস্তদের শনাক্ত ও ক্ষতির পরিমাণ জানতে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X