রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। ছবি : কালবেলা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। ছবি : কালবেলা

কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। মায়ের মৃত্যুর পর বেলা ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মাত্র আড়াই ঘণ্টার জন্য তিনি ছাড়া পান।

রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মাকে শেষ বিদায় জানাতে জানাজা ও দাফনে অংশ নেন রাজশাহী জেলা বিএনপির এই নেতা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ আরও অনেকেই এ জানাজায় উপস্থিত ছিলেন।

জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘণ্টার জন্য আবু সাঈদ চাঁদকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। বেলা ১২টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আবার ২টা ১৬ মিনিটে কারাগারে পৌঁছান তিনি।

কারাবন্দি আবু সাঈদ চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শনিবার (২৩ মার্চ) মারা যান।

২০২৩ সালের ১৯ মে বিএনপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হতে থাকে। এ অবস্থায় পুঠিয়া থানার একটি মামলায় আবু সাঈদকে ওই বছরের ২৫ মে গ্রেপ্তার করা হয়। একই বক্তব্যকে কেন্দ্র করে রাজশাহীসহ দেশের অন্যান্য জেলায় আবু সাঈদ চাদের নামে মোট ২৭টি মামলা হয়। এসব মামলা চলমান আছে। এ ছাড়া তার নামে বর্তমানে ৭৩টি মামলা চলমান বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এরই মধ্যে অর্থ আত্মসাৎ ও প্রতারণার আলাদা একটি মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। আবু সাঈদ চাঁদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১০

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১১

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১২

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৩

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৪

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৫

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৬

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৭

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৮

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৯

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

২০
X