বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চিলমারী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্রের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ব্রহ্মপুত্রের পানিতে কুড়িগ্রামের চিলমারী এলাকা প্লাবিত। ছবি : কালবেলা
ব্রহ্মপুত্রের পানিতে কুড়িগ্রামের চিলমারী এলাকা প্লাবিত। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের পানি কয়েক দিন পর আবারও বাড়তে শুরু করছে। উজান থেকে এসব পানির ঢল এসে ব্রহ্মপুত্রের পাড় উপচে পানি নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করছে। তবে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এখনো বাড়িতে পানি ওঠার খবর পাওয়া যায়নি। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমতল এলাকা পানিতে নিমজ্জিত হতে শুরু করেছে।

শুক্রবার (১৪ জুলাই) সকাল ৯টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী স্টেশনে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছেন চিলমারী পয়েন্টের গ্যাজরিডার জোবাইর হোসেন।

তিনি বলেন, ব্রহ্মপুত্রের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসন পক্ষ থেকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, নদনদীর পানি বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি বুদ্ধি পেয়ে আগামী ১৮-১৯ জুলাই বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে চিলমারী ও উলিপুরে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরপর পানি দ্রুত নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X