দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
মেঘনায় ট্রলারডুবি

স্ত্রী ও মেয়ের পর এবার ভেসে উঠল বাবা-ছেলের লাশ

নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানা ও তার পরিবার। ছবি : কালবেলা
নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানা ও তার পরিবার। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় স্ত্রী ও কন্যার মরদেহ উদ্ধারের পর এবার ছেলেসহ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভৈরব মেঘনা সেতু ও আশুগঞ্জ পাওয়ার স্টেশনসংলগ্ন এলাকার কুচুরিপনার ভেতর থেকে ভাসমান অবস্থায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

সোমবার (২৫ মার্চ) সকাল আটটার দিকে পুলিশের কনেস্টবল সোহেল রানা এবং দশটার দিকে তার ছেলে রাইসুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার বিকেলে সোহেল রানার স্ত্রী মৌসুমী ও পরদিন বোরবার বিকেলে মেয়ে মাহমুদার মরদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো শনাক্ত করেছেন সোহেল রানার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল আলিম। এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই মো. ইমরান হোসেন। ইমরান হোসেন জানান, সকাল আটটার দিকে সোহেল রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সকাল দশটার টার দিকে ছেলে রাইসুলের মরদেহও পাওয়া গেছে। দুপুরে জানাজা শেষে স্ত্রীর পাশে সোহেল রানা ও তার ছেলেমেয়েকে পাশাপাশি দাফন করার প্রস্তুতি চলছে। মরদেহগুলো দেবিদ্বারের গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। নিহত সোহেল রানার (৩২) বাড়ি দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের পূর্ব ফতেহাবাদ গ্রামে। তিনি ভৈরব হাইওয়ে থানায় পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন। ২০১১ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন তিনি।

নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভৈরব মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ কনস্টেবল সোহেল রানা ও তার শিশুপুত্র রাইসুলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় স্বজনরা শনাক্ত করেছেন। মরদেহগুলো নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় মাঝনদীতে বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে পর্যটকবাহী একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে পুলিশ সদস্য সোহেল রানাসহ তার পরিবারের পাঁচজন ছিলেন। ভাগ্যক্রমে ভাগনি মারিয়া বেঁচে গেলেও নিখোঁজ হন সোহেল রানাসহ তার পরিবারের চারজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১১

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১২

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৩

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৪

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৫

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৬

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৭

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৮

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৯

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

২০
X