নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য

সাবেক ইউপি সদস্য মো. জসিম রায়হান ওরফে রানা। ছবি : কালবেলা
সাবেক ইউপি সদস্য মো. জসিম রায়হান ওরফে রানা। ছবি : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচরে মো. জসিম রায়হান ওরফে রানা (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) ভোরে উপজেলার চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জসিম রায়হান ওরফে রানা চরজুবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও চরমহিউদ্দিন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জসিম রায়হান ওরফে রানা দীর্ঘদিন ধরে মানুষের জমি দখল করে আসছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। সোমবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে চর জব্বর থানা পুলিশ। এ সময় তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও একটি লোহার তৈরি ধারালো লম্বা দা জব্দ করা হয়।

এদিকে পুলিশের বিরুদ্ধে অস্ত্রসহ ফাঁসানোর অভিযোগ করেছেন জসিম রায়হান ওরফে রানার স্ত্রী লাইলী বেগম পলি। তিনি বলেন, পুলিশ আমাদের বাসায় এসে আমার স্বামীকে গ্রেপ্তার করেছে। তার কাছে কোনো অস্ত্র ছিল না। পুলিশ অস্ত্র দেখিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

চর জব্বর থানা ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। আমাদের কাছে সেই ভিডিও প্রমাণ আছে। আজ দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১০

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১১

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১২

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৪

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৫

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৬

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৭

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৮

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৯

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

২০
X