টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ৩০ কেজির পোপা, দাম ৪ লাখ!

টেকনাফে ধরা পড়ে ৩০ কেজি ওজনের কালো পোপা মাছ। ছবি : কালবেলা
টেকনাফে ধরা পড়ে ৩০ কেজি ওজনের কালো পোপা মাছ। ছবি : কালবেলা

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। এরইমধ্যে কক্সবাজারের টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাটে বিক্রির জন্য আনা হয়েছে একটি বড় আকারের মাছ। মাছটির নাম কালো পোপা। জেলেরা ৩০ কেজি ওজনের মাছটির দাম হাঁকাচ্ছেন ৪ লাখ টাকা।

শুক্রবার (১৪ জুলাই) ভোরে সৈয়দ আহমদের মালিকানাধীন ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটে এসে পৌঁছালে মাছটি দেখতে মানুষ ভিড় করেন। ওই মৎস্য ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি নুরুল আমিন গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এই মাছের চাহিদা রয়েছে। এর বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। বায়ুথলি বেশি মূল্যবান বলে পোপা মাছের দাম অনেক বেশি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ট্রলার মালিক বলেন, ২৩ জুলাই নিষেধাজ্ঞা শেষ হবে। এর মধ্যে পেটের দায়ে অনেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে করে সাগরে মাছ শিকার করছেন।

তবে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওই ট্রলারের চালক (মাঝি) মোহাম্মদ উল্লাহ বলেন, শুক্রবার সকালে মাছ ধরার জন্য সাবরাং ইউনিয়নের বাহারছড়া থেকে পাঁচজন মাঝিমাল্লাসহ সৈয়দ আহমদের ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের দিকে রওনা দেন তারা। এর মধ্যে বারো বাইন নামের এলাকায় গিয়ে জেলেরা জাল ফেলেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জালে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি বড় কালো পোপা মাছ আটকা পড়ে। মাছটি জালে ধরা পড়ায় জেলেরা খুশি হয়েছেন।

ট্রলারের মালিক সৈয়দ আহমদ বলেন, এখন পর্যন্ত আবদুর রহমান ও মোহাম্মদ ফারুক নামের দুজন মাছ ব্যবসায়ী ৪ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। আরও বেশি দামের আশায় মাছটি কক্সবাজার ও চট্টগ্রামে পাঠানোর কথা চিন্তা করা হচ্ছে।

সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সেলিম বলেন, তিনি পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছেন। তবে সরকারি নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ নৌযান সাগর থেকে নিরাপদ স্থানে তুলে রাখা হয়েছে। ৩০ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়ার খবরটি তিনি শুনেছেন। সব সময় জালে এত বড় পোপা মাছ ধরা পড়ে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X