টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফে সাগরে নিখোঁজের তিনদিন পর পাঁচ জেলে উদ্ধার

টেকনাফ সমুদ্র সৈকত। ছবি : কালবেলা
টেকনাফ সমুদ্র সৈকত। ছবি : কালবেলা

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়া বোটের মেশিন বিকল হয়ে নিখোঁজের তিনদিন পর কক্সবাজারের টেকনাফের একই পরিবারের চার সদস্য এবং মিয়ানমারের এক নাগরিকসহ পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে তাদের উদ্ধার করা হয়। শামলাপুর নৌ ঘাটের জেলে কমিটির সভাপতি মাঝি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ১ নম্বর ওয়ার্ডের নবী মিয়ার ছেলে ফজল আহমদ (৫০), ফজল আহমদের দুই ছেলে আব্দুর রহমান (২৭) ও নুরুল আমিন (২৫), ফজল আহমদের মেয়ের জামাই গুরা পুতিয়া (২৬) এবং মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) রহমত উল্লাহ (২২)।

সিরাজুল ইসলাম বলেন, গত ১১ জুলাই সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কৌশলে এক রোহিঙ্গা ও শামলাপুর এলাকার একই পরিবারের চারজনসহ পাঁচ জেলে ইঞ্জিনচালিত কাঠের নৌকা নিয়ে সাগরের মাছ ধরতে যায়। পরে ওই নৌকার ইঞ্জিন বিকল হলে তারা গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে থাকে। আর বৃষ্টির কারণে ওই জেলেরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তারা তিনদিন সাগরে ভাসমান থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া চ্যানেলে চলে গেলে সাগরে তাদের মতো চুরি করে মাছ ধরতে নামা অন্য জেলেরা তাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধারের পর জেলেরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তবে, তারা এখনও বাড়িতে ফেরেনি। তাদের সঙ্গে থাকা নৌকাটি সাগরে ভেসে যায়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলেরা জীবিত উদ্ধার হয়েছ বলে জেনেছি। নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে সাগরে মাছ ধরতে যাওয়া উচিত হয়নি। ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ডুবে গেলে ভিন্ন অঘটনও ঘটতে পারতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X