তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৪২ বস্তা ফেয়ার প্রাইসের চাল জব্দ

তাড়াশে জব্দ করা চাল। ছবি : কালবেলা
তাড়াশে জব্দ করা চাল। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের খাদ্য সহায়তার ফেয়ার প্রাইসে চাল বিতরণ শুরু হয়েছে। বিতরণের সময় অবৈধভাবে বিক্রি করা ৪২ বস্তা চাল আটক করে এলাকাবাসী। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের সহায়তায় চাল উদ্ধার করে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল আলম বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে ১৬টি কেন্দ্রে চাল বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে দেশিগ্রাম ইউনিয়নের দত্তবাড়ী বাজার এলাকার ডিলার শ্রী কৃষ্টলাল রজক (বাবুলাল) মাধ্যমে ৫৩০ জনের বরাদ্দ চাল নিয়েছেন। আজ বিতরণ করেছেন ২৪৬ জনের মাঝে।

তিনি আরও বলেন, এ সময় তিনি ব্যবসায়ীদের মাঝে ৪২ বস্তা চাল বিক্রি করে দেন। এমন একটি খবর পেলে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় ৪২ বস্তা চাল জব্দ করা হয়।

এদিকে প্রতিটি ডিলারের দোকানে তদারকি কর্মকর্তাদের প্রতি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দায়িত্ব পালনের কথা থাকলেও কোনো কেন্দ্রে দুপুরের পর থেকে তদারকি কর্মকর্তা পাওয়া যায়নি। আর এ সুযোগে কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে ফেয়ার প্রাইসের চাল- এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে দত্তবাড়ী বাজার এলাকার ডিলারের দোকানে তদারকি কর্মকর্তা ও তাড়াশ উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর মো. মনিরুজ্জামান খলিফার ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

তাড়াশ ইউএনও সুইচিং মং মারমা জানান, ৪২ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১১

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১২

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১৪

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৭

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৯

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

২০
X