ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ ব্যবসায়ী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শাহীন মন্ডল জাম্বু। ছবি : কালবেলা
ঝিনাইদহে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শাহীন মন্ডল জাম্বু। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জ ব্যবসায়ী আমিরুল বিশ্বাস হত্যা মামলায় শাহীন মন্ডল জাম্বু নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শাহীন মন্ডল কালীগঞ্জ উপজলার দৌলতপুর গ্রামের মৃত সামছুল মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ জুন কালীগঞ্জ উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের বাজারে আমিরুল ইসলাম বিশ্বাসের সঙ্গে আসামি শাহীন মন্ডল জাম্বু’র সালিশের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আমিরুল সন্ধ্যায় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শাহীন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আহত আমিরুলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরদিন ১৩ জুন নিহতের স্ত্রী রমেছা বেগম বাদী হয় শাহীন মন্ডলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২০ সালর ৩০ জুন আসামির বিরুদ্ধে পুলিশ আদালত চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা

সোনার দোকানে কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

১০

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১১

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

১২

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

১৩

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৪

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

১৫

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

১৬

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

১৭

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

১৮

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১৯

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০
X