জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

ভুক্তভোগী সাংবাদিক নুর আলম। পুরোনো ছবি
ভুক্তভোগী সাংবাদিক নুর আলম। পুরোনো ছবি

শরীয়তপুরের জাজিরায় মন্টু বেপারী হত্যা মামলার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় নিহত মন্টু বেপারীর ভাই ও মন্টু বেপারী হত্যা মামলার বাদীসহ ১২ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুর ভোলাই মুন্সি কান্দি গ্রামে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আজকের সংগ্রামের জাজিরা উপজেলা প্রতিনিধি নুর আলমের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে মারধরসহ মোবাইল ও গাড়ির চাবি ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে মোবাইলে থাকা প্রয়োজনীয় ডকুমেন্টস ডিলিট করে দেয়।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জাজিরা উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এরপরে উক্ত সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক নুর আলম কালবেলাকে বলেন, একটি নিউজ প্রকাশের জন্য কিছু তথ্যের প্রয়োজনে আমি ওই এলাকায় যাই। তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে নিহত মন্টু বেপারীর বাড়ির কাছে পৌঁছালে মন্টু বেপারীর ভাই পরিচয়ে একজন আমার মোটরসাইকেল থামিয়ে গাড়ির চাবিটি নিয়ে নেয়। কেন চাবি নিচ্ছেন জিজ্ঞেস করলেই সে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর নিহত মন্টু বেপারীর ছেলে এসে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং সঙ্গে থাকা লোকজন আমাকে মারধর করেন। এ ঘটনায় আমি জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছি।

জানতে চাইলে মামলায় অভিযুক্ত মন্টু বেপারীর ভাই হারুন বেপারী কালবেলাকে বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। সেখানে আমাদের কাছ থেকে কোনো তথ্য না নিয়ে ওই সাংবাদিক খুনিদের পক্ষে কাজ করার চেষ্টা করছিল। আমরা তা বুঝতে পেরে তাকে থামিয়ে জানতে চেয়েছি, কেন এলাকায় এসেছে। সেসময় একটু বাকবিতণ্ডা হয়েছে। আমরা তাকে কোনো মারধর করিনি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান কালবেলাকে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা প্রাথমিক তদন্ত করে মামলা রুজু করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১ মার্চ একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে সেনেরচর চরধূপুরিয়া সাকিমালী মুন্সী কান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলাই মুন্সী কান্দির বাসিন্দা আর্শেদ আলী বেপারীর ছেলে মন্টু বেপারীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X