মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে সরকারি দপ্তরে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

স্বাধীনতা দিবসে সদর উপজেলা ভূমি অফিসে উত্তোলন হয়নি জাতীয় পতাকা। ছবি : কালবেলা
স্বাধীনতা দিবসে সদর উপজেলা ভূমি অফিসে উত্তোলন হয়নি জাতীয় পতাকা। ছবি : কালবেলা

মেহেরপুরে কয়েকটি সরকারি দপ্তরের বিরুদ্ধে জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ উঠেছে। সেই দপ্তরগুলোতে মহান স্বাধীনতা দিবসে সরকারি বিধি অনুযায়ী উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এতে মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের অনুষ্ঠান সূচিতেও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। তবে সরকারি নির্দেশনাকে মানেনি মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস এবং বিআরটিএ অফিস।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জাতীয় পতাকার অবমাননার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধারা।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বলেন, ‘এই পতাকার জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি?। আজকে দেখছি খোদ সরকারি অফিসগুলোতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ ছাড়াও অনেক স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়নি।’

তিনি বলেন, ‘বিষয়টা আমাদের জন্য লজ্জাজনক। এ জন্য আমরা দেশ স্বাধীন করিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আর কি কথা বলব। আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

ক্ষোভ প্রকাশ করে মসিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘মেহেরপুরের সরকারি অফিসে জাতীয় পতাকার অবমাননা দীর্ঘদিন ধরে। ইতোপূর্বে শিশু দিবসে কয়েকটি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকতে দেখা গেছে। আজ পর্যন্ত তাদের সতর্ক করা হয়েছে কিনা জানি না।

জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করার কারণ জানতে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালীউল্লাহ এবং সদর এসিল্যান্ড মাজহারুল ইসলামকে কয়েকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান কালবেলাকে বলেন, ‘বিভিন্ন সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি আমি শুনেছি। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘গত ২৫ মার্চেও অনেকে সরকারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়েছে। তাদের ইতোমধ্যে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X