নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় যুবক আটক

নওগাঁয় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় আটক নান্নু হোসেন। ছবি : কালবেলা
নওগাঁয় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় আটক নান্নু হোসেন। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুর থেকে নাবালিকা এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় নান্নু হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৫ মার্চ) রাত ৮টায় গাজীপুরের টঙ্গীপূর্ব বাইগারটেক এলাকায় র‌্যাব-৫ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নান্নু হোসেন মহাদেবপুর উপজেলার জন্তইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর দেড়টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী মহাদেবপুর কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়াশোনা করে। গত বছরের ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় স্কুলের পশ্চিম পার্শ্বে রাস্তার ওপর পৌঁছলে অপহরণকারী নান্নু হোসেনসহ কয়েকজন তার মুখ চেপে ধরে সিএনজিতে উঠিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরে পরিবার অনেক খোঁজাখুজির পর স্কুলছাত্রীকে না পেয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। থানায় মামলা দায়েরের পর অপহরণকারী নান্নু ভুক্তভোগীকে নিয়ে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল নান্নুর খোঁজে মাঠে নামে। গোপন সংবাদে র‌্যাব-১ এর সহায়তায় গাজীপুরের টঙ্গীপূর্ব বাইগারটেক এলাকা থেকে নান্নুকে আটক করা হয়। সেই সঙ্গে অপহরণকৃত নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। আটক আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১১

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১২

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৩

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৪

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৫

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৮

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৯

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

২০
X