টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকালে আটক দুই পুলিশ, আদালতে দুই দিনের রিমান্ড 

গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য। ছবি : সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের ধেরুয়া এলাকায় ছিনতাইকালে দুই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) তাদের আদালতে পাঠালে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত। তাদের একজন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী (২৮) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মো. মহসিন মিয়া (৩১)।

বাসাইল উপজেলার বাসাইল সদর ইউপি চেয়ারম্যান মো.সোহানুর রহমান সোহান দৈনিক কালবেলাকে বলেন, রিপন আমার গ্রামের খুব কাছের ছেলে। তিনি খুবই ভদ্র ও রাজবংশীর ছেলে, তার মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি হয়েছে। আমার জানা মতে, তিনি পুলিশের চাকরি করে একটি টাকাও ঘুষ খায়নি। তাহলে এটা কীভাবে হতে পারে আমার বোধগম্য হয় না। তবে বিষয়টি আইনশৃঙ্খলার প্রতি অনুরোধ রইল তারা যেন সঠিক তদন্ত করে আসল রহস্য উদঘাটন করেন।

এ ঘটনার পর মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান তাদের সাময়িকভাবে বহিষ্কার করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১০টার দিকে মধুপুরের মমিনপুর গ্রামের পিকআপ চালক মো. রানা মিয়া ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে আসছিলেন। মহাসড়কের ধেরুয়া এলাকায় পুলিশের পোশাক পরে রিপন রাজবংশী ও মহসিন মিয়া গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। একপর্যায়ে রানা মিয়াকে সিগনাল দিলে সে সামনের দিকে এগোতে থাকে। একপর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে রানা মিয়ার গাড়ি থামায়। রানার কাছে জাল টাকা আছে বলে দাবি করেন। পরে রানার কাছে থাকা সাড়ে ১১ হাজার টাকা ছিনিয়ে নেন। রানার চিৎকারে স্থানীয়রা দেওহাটা পুলিশ ফাঁড়িকে অবগত করে। পরে পুলিশ গিয়ে রিপন ও মহসিনকে আটক করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন ও মহসিন পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা, পুলিশের ইউনিফর্ম, একটি হ্যান্ডকাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে পিকআপ চালক রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে সোমবার তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। মির্জাপুর বঙ্গবন্ধু সেতু আমলী আদালতের বিচারক মনিরুল ইসলাম তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, তাদের দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলম / কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান

সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেপ্তার

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা

সিদ্ধিরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

স্কুলে পিরিয়ড নিয়ে আর নয় দুশ্চিন্তা, সোফি বাংলাদেশের 'মনের কথা'য় থাকছে পরামর্শ

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

রাত ১টার মধ্যে ঢাকাসহ ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: আ.লীগ নেতা

১০

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

১১

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

১২

চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

১৩

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

১৪

বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে ২ বইয়ের মোড়ক উন্মোচন

১৫

মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

১৬

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

১৭

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

১৮

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

১৯

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

২০
X