কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০১:১২ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে দুই পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

গাজীপুরে পোশাক কারখানায় কর্মবিরতি করে বিক্ষোভ করছে শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরে পোশাক কারখানায় কর্মবিরতি করে বিক্ষোভ করছে শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে স্থানীয় টিআরজেড গার্মেন্টস ও ক্রস লাইন কারখানায় কয়েক হাজার শ্রমিক দাবি আদায়ে কর্মবিরতি করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ।

পুলিশ ও আন্দোলনরত শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে গাছা এলাকায় টিআরজেড গার্মেন্টসের অন্তত ২০০০ শ্রমিক তাদের দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ শুরু করে। তবে এ সময় কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। এর আগে গত ২১ মার্চ শ্রমিকরা আন্দোলনে নামলে তাদের বেতন পরিশোধের জন্য ২৭ মার্চ তারিখ ঘোষণা করে মালিকপক্ষ। তখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছয়দিনের ছুটি ঘোষণা করে নোটিশ দেয়।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, তাদের দুই মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। কিন্তু মালিকপক্ষ বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে টালবাহানা করছে। বুধবার তাদের বেতন ভাতা পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ কয়েকবার তারিখ দিয়েও তাদের কথা রাখছে না। তাই বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে।

এদিকে, বকেয়া তিন মাসের বেতনের দাবিতে টঙ্গী এলাকায় কর্মবিরতি করে বিক্ষোভ করছে ক্রস লাইন কারখানার শ্রমিকরা। সকাল থেকে কারখানা এলাকায় তারা এ আন্দোলন করছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, সকালে শ্রমিকদের দুই মাসের এবং স্টাফদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। বিষয়টি সমাধানে মালিকপক্ষ ও বিজিএমইএর সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১০

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১১

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১২

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১৩

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১৪

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৫

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৬

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৭

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৮

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৯

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

২০
X