পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঋতু পরিবর্তনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিশু রোগী ও তার স্বজনরা। ছবি : কালবেলা
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিশু রোগী ও তার স্বজনরা। ছবি : কালবেলা

ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঠান্ডা আবহাওয়া। পরে শুরু হয় ভ্যাপসা গরম। সন্ধ্যার দিকে গরম কমে ঠান্ডা বাড়তে থাকে। গত কয়েকদিন ধরে ঋতু পরিবর্তনের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বইছে এমন আবহাওয়া। এতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে বেডের তুলনায় রোগী কয়েকগুণ বেশি। অনেকে বেড না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে। এতে শিশুদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা।

বুড়িমারী উফারমারা গ্রাম থেকে আসা এক শিশু রোগীর অভিভাবক বলেন, বাচ্চাকে তিন দিন আগে হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন বাচ্চা ভালো আছে। হাসপাতালে বেশিরভাগ শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। ডাক্তাররা বাচ্চাদের নিয়মিত দেখাশোনা করছেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জহির উদ্দীন মো. বাবর বলেন, ‘হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এ ছাড়া প্রতিদিন ১০-১৫ জন ডায়রিয়া আক্রান্ত শিশুও ভর্তি হচ্ছে।’

লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় কালবেলাকে বলেন, ‘হঠাৎ করে হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। এ আবহাওয়ায় শিশুদের সাবধানে রাখতে হবে।’

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১০

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১১

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১২

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৩

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৫

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৭

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৮

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

২০
X