বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দিলীপ মজুমদার, কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লার হাসপাতালে অভিযান চালিয়ে সেই লিফট সিলগালা

কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা। ছবি : কালবেলা
কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা। ছবি : কালবেলা

নানা অনিয়মের দায়ে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি সামাজিক মাধ্যমে রোগী নিয়ে বন্ধ হওয়া ভাইরাল সেই লিফটিও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এ সময় স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ মনজুরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা রাহাত বিন কাশেম ও মেহেদী হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতাল কুমিল্লা টাওয়ার ভবনটিতে দীর্ঘদিন ধরে নষ্ট লিফট দায়সারা মেরামতের কাজ করেই রোগীসহ তাদের আত্মীয়স্বজনদের ওঠানামা করাচ্ছিল বলে স্বাস্থ্য বিভাগের কাছে অভিযোগ আসে। এ রকম বারবার ঝুঁকি নিয়ে রোগী ওঠানামা করানোর সময় অতি সম্প্রতি দুবার লিফট বন্ধ হয়ে রোগী আটকে পড়ার ঘটনা ঘটেছে।

‘আজ পর্যবেক্ষণে এসে দেখা গেছে, সেই লিফ্টটি স্থায়ীভাবে মেরামত না করেই আবার রোগী ওঠানামার কাজ চলছিল। একই লিফট ঝুঁকি নিয়ে চলাচল করায় সেটিকে সিলগালা করে দেওয়া হয়। তাদেরকে গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী দিয়ে এই লিফ্ট চলাচলের উপযোগী কিনা প্রত্যয়ন নিয়ে চালু করতে হবে।’ বলেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের আশ্রয় নিয়ে ভবনটির বেজমেন্টে অন্তত ১৩টি ডাক্তারের চেম্বার চালু রেখেছিল, যা নিয়মবহির্ভূত। সেগুলোকেও বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। নানান অনিয়মের দায়ে এই হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতাল যা কুমিল্লা নগরীতে কুমিল্লা টাওয়ার হাসপাতাল নামে পরিচিত এই প্রতিষ্ঠানটিতে রোগীসহ অন্তত তিনবার লিফট আটকে পড়ার ঘটনা ঘটে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X