কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৪:৫০ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

এক বছর ধরে বন্ধ থাকা নির্মাণাধীন সড়ক। ছবি : কালবেলা
এক বছর ধরে বন্ধ থাকা নির্মাণাধীন সড়ক। ছবি : কালবেলা

অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় স্থানীয়দের বাধার মুখে পড়ে বন্ধ হয়ে যায় সড়কটির নির্মাণকাজ। নিম্নমানের ইটের ডাস্টযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগে গত এক বছর ধরে ৮২ লাখ টাকার ৭৫০ মিটার সড়কটির কাজ মুখ থুবড়ে পড়ে রয়েছে। সরকারিভাবে বেঁধে দেওয়া ৩ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এক বছরেও তৈরি হয়নি সড়কটি। এ নিয়ে সড়কটিতে যত্রতত্রভাবে খোয়া ফেলে রাখা এবং দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বর্তমান ঠিকাদারকে বাদ দিয়ে নতুন ঠিকাদার দিয়ে মানসম্মত সড়ক তৈরির জোরালো দাবি জানিয়েছেন।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামের ৭৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য আইআরডিপির আওতায় ২০২২-২৩ অর্থবছরে ৮২ লাখ ৫৫ হাজার ৯৮৩ টাকা বরাদ্দ পান সিরাজগঞ্জের তালুকদার এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান।

শুক্রবার (২৯ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তায় যে খোয়া দেওয়া হয়েছে সেগুলো নিম্নমানের ইটের ডাস্টযুক্ত খোয়া। যত্রতত্র খোয়া ফেলে রাখায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের হাঁটা চলা কঠিন হয়ে পড়েছে। কোনো ভ্যান-রিকশা গেলেই সেগুলো ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। বেশকিছু জায়গায় পুড়ে যাওয়া ফাঁপা ইটের খোয়াও দেখা গেছে। এছাড়া এসব ইটের খোয়ার আকার সর্বোচ্চ দেড় ইঞ্চি মাপের হওয়ার নিয়ম থাকলেও রাস্তার বেশির ভাগ অংশে বড় বড় খোয়া। বেশ কিছু স্থানে রাস্তার পাশে খালের কিনারা দিয়ে ব্লক নির্মাণের কথা থাকলেও ব্লক না দিয়ে সড়কের গাইড লাইন করায় অনেক জায়গায় গাইড লাইন ভেঙে গেছে।

স্থানীয় বাসিন্দা মজিবুর মন্ডল এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, সড়ক তৈরিতে নিম্নমানের সামগ্রী ফেলায় আমরা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা এই নিম্নমানের সামগ্রী ঠিকাদারকে তুলে নিতে বলেছে। কিন্তু দুঃখের বিষয় এক বছর পার হয়ে গেছে অথচ এখনো নিম্নমানের সামগ্রী তোলা হচ্ছে না এবং ঠিকাদারেরও কোনো খোঁজখবর দেখা যাচ্ছে না।

এ ব্যাপারে ঠিকাদার সাজ্জাদ হোসেন বলেন, সড়কটিতে আমার অজান্তে কিছু নিম্নমানের সামগ্রী পড়েছে। এজন্যই সড়কটির কাজ বন্ধ। আমার আরও বেশ কয়েকটি জায়গায় কাজ চলছে। সেই কাজ শেষ হলে এই সড়কটি থেকে নিম্নমানের সামগ্রী তুলে ভালো মানের সামগ্রী ফেলে দ্রুতই কাজ সম্পন্ন করা হবে।

কামারখন্দ উপজেলা প্রধান প্রকৌশলী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, অনিয়মের অভিযোগে এই নতুন সড়কের কাজটি বন্ধ হয়ে রয়েছে। নিম্নমানের সামগ্রী তুলে ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করতে বলা হয়েছে। কিন্তু বছর পার হলেও ঠিকাদার কাজ করছে না। আমরা বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও কাজ শুরু হচ্ছে না। এখন এই ঠিকাদারকে বাতিল করার জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, আমি সম্ভবত সড়কটি দেখতে গিয়েছিলাম। নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ করে দিয়েছি। নিম্নমানের সামগ্রী অপসারণ করে ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করে দেওয়ার কথা। এতদিনেও কেন কাজ হয়নি বিষয়টি আমি দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১০

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১১

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১২

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৩

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৫

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

১৬

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

১৭

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

১৮

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

১৯

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

২০
X