গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া লঞ্চঘাট থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু

নিহত ফিরোজ শেখের মরদেহ উদ্ধারের পর নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছবি : কালবেলা
নিহত ফিরোজ শেখের মরদেহ উদ্ধারের পর নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছবি : কালবেলা

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ে যাওয়া এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ শেখ (২৮) তিনি সেলফি পরিবহনের স্টাফ ছিলেন। এর আগে সকাল সোয়া ৭টার দিকে বরশি দিয়ে মাছ ধরা দেখতে গিয়ে তিনি লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, কোনো কারণে ওই ব্যক্তি পাটুরিয়া থেকে এ পারে এসেছিলেন। সকাল সোয়া ৭টার দিকে পন্টুনে বড়শি দিয়ে নদী থেকে মাছ ধরছিলেন কয়েকজন। ওই মাছ ধরা দেখতে গিয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তি সেলফি পরিবহনের স্টাফ এবং তিনি মৃগী রোগী ছিলেন বলে জেনেছি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই ফরিদউদ্দিন জানান, মরদেহ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X