টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

৮০০ টাকার জন্য যুবক খুন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কক্সবাজারের আটশত টাকার জন্য বন্ধুর হাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক মারা গেছেন। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় জেলার সীমান্ত শহর টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত যুবক মুহাম্মদ জোবায়ের (৩০) নাজিরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। নিহতের ভাই মুহাম্মদ সাত্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নাজিরপাড়া এলাকায় একটি দোকান রয়েছে ফুটবল খেলোয়াড় ও দোকানদার মোহাম্মদ জোবাইরের। তিনি একই এলাকার বাসিন্দা বন্ধু নজুমুদ্দিনের কাছে ৮০০ টাকা পান। ২ দিন আগে টাকার লেনদেন নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যা ৭ টার দিকে নজুমুদ্দিন দলবল নিয়ে জোবায়েরের বাড়িতে হামলা চালানো হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই জোবায়েরের মাথায় গুলি করে পালিয়ে যায় তারা।

পরে জোবাইরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাত এগারোটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে রামুর পানিরছড়া এলাকায় তিনি মারা যান।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনায় পুলিশের একটি টিম কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X