হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:১১ এএম
অনলাইন সংস্করণ

তরমুজ কেনা নিয়ে সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জে তরমুজ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা
হবিগঞ্জে তরমুজ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা

হবিগঞ্জে তরমুজ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে শহরের শায়েস্তানগ এলাকায় রাজু নামে এক তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে পার্শ্ববর্তী বহুলা গ্রামের সৈয়দ আলী তরমুজ কেনেন। রাজু হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা। এ ছাড়া সৈয়দ আলী এলাকায় ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে পরিচিত।

এ সময় তরমুজের দাম নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই গ্রামের লোকজন জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রধান সড়কে এক ঘণ্টার জন্য যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ সদর সার্কেকের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X