লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৪:৩৫ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার পর ২৩ বছর পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজাহান

র‌্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রপ্ত শাহজাহান মিয়া। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রপ্ত শাহজাহান মিয়া। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে রায়পুরে যৌতুকের দাবিতে স্ত্রী আমেনা খাতুন ডলিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রপ্ত শাহজাহান মিয়া ব্যাপারী ওরফে খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাত ৯ টায় র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। স্ত্রীকে হত্যার পর ২৩ বছর তিনি পলাতক ছিলেন।

এর আগে সকালে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে শরিয়তপুর জেলার শখিপুর থানাধীন সরদারকান্দি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। খোকন রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের রহিম আলী ব্যাপারীর ছেলে।

আদালত ও র‌্যাব সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে ২০০০ সালের ৫ ডিসেম্বর মাথায় আঘাত করে আমেনাকে হত্যা করে স্বামী খোকন। এ ঘটনায় আমেনার মা উম্মে কুলছুম বাদী হয়ে একইদিন রায়পুর থানা নারী ও শিশু নির্যাতন আইনে খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার হলেও তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। ২০১৬ সালের ২২ মার্চ তখনকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী হত্যা মামলার রায় দেন। এতে আসামি খোকনের মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। কিন্তু তিনি পলাতক থাকায় রায় কার্যকর হয়নি।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাক বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে ধরতে আমরা ছায়াতদন্ত শুরু করি। অবশেষে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাকে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

রায়পুর থানার ডিউটি অফিসার পুলিশের এসআই আশিকুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব আমাদের কাছে আসামিকে হস্তান্তর করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১০

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১১

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১২

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৩

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৪

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৫

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১৬

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১৭

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১৮

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৯

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

২০
X