সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কোপাত বাহিনীর প্রধান কারাগারে

কোপাত মোড়ল (বামে) ও কোপাত বাহিনী কর্তৃক দিনে দুপুরে দেশীয় অস্ত্রে মহড়া (ডানে)।
কোপাত মোড়ল (বামে) ও কোপাত বাহিনী কর্তৃক দিনে দুপুরে দেশীয় অস্ত্রে মহড়া (ডানে)।

সাতক্ষীরার কুখ্যাত ডাকাত দল এলাই বাহিনীর প্রধান নিখোঁজ এলাই মোড়লের ভাই কোপাত বাহিনীর প্রধান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কোপাত মোড়লকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে সাতক্ষীরার ৮ নং আমলী আদালতে (আশাঃ) হাজির হয়ে তিনি ডাকাতি ও লুটপাটের জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত বছরের নভেম্বর মাসে অপর এক ডাকাতি ও লুটপাটের মামলায় আশাশুনি থানা পুলিশ কোপাত মোড়লকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে মাত্র ১৫ দিনের মধ্যে নিজেকে অসুস্থ হিসেবে মিথ্যা তথ্য উপস্থান করে জামিন পেয়ে যান তিনি। ওই মামলায় কোপাত মোড়ল এক নম্বর আসামি ছিলেন।

জানা গেছে, সাতক্ষীরার আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনের ঘনিষ্ট ও ক্যাডার কোপাত মোড়ল। কয়েক বছর ধরে কোপাত মোড়লের নেতৃত্বে গড়ে উঠেছে সন্ত্রাসী বাহিনী। কোপাত মোড়লের বড় ভাই এলাই মোড়ল ছিলেন সুন্দরবনের জলদস্যূ এলাই বাহিনীর প্রধান। কিন্তু দীর্ঘ দিন ধরে এলাই মোড়ল নিখোঁজ রয়েছেন। তিনি খুলনা জেলার পাইকগাছায় রাতে ডাকাতি করতে গিয়ে নিহত হন বলেও গুঞ্জন রয়েছে। এলাই ডাকাতের অনুপস্থিতিতে ওই ডাকাত দলের লোকদের নিয়ে কোপাত গঠন করেছে কোপাত বাহিনী। যার সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাকির হোসেন।

মাত্র এক বছরের মধ্যে কোপাত বাহিনীর নেতৃত্ব অন্তত ৫টি ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে মামলা হয়েছে। বাহিনীর প্রধান কোপাত ১ নম্বর আসামি এমন চারটি মামলার সন্ধান পাওয়া গেছে। অপর একটি মামলায় কোপাত মোড়ল ছয় নম্বর আসামী। এছাড়া আরও একটি নন-জিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি বিশ্বজিত কুমার অধিকারী বলেন, কোপাতকে আগে একবার গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিন নিয়ে বরে হয়ে আসে। জামিনে বের হওয়ার পর আশাশুনি থানায় তার বিরুদ্ধে আরও দুটি লুটপাটের মামলা হয়েছে। সেই মামলার একটিতে কারাগারে রয়েছে।

জানা যায়, কোপাত মোড়লের নেতৃত্বে বর্তমানে ২৫-৩০ জনের একটি বাহিনী রয়েছে। তারা বিভিন্ন সময়ে এলাকায় ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে। ডাকাতি ও লুটপাটের ঘটনায় তাদের নাম উল্লেখ করে হওয়া যেসব মামলার সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে আশাশুনি থানায় মামলা নং ১১/২৯৬, ৪৩/২৪, ৬৩/২৪, ১২৩/২৪ ও ১২৪/২৩ অন্যতম। এছাড়া নন-জিআর মামলায় পরোয়ানা রয়েছে।

কোপাত বাহিনীর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ডাকাতি করার অভিযোগও রয়েছে। আগেও কোপাত বাহিনী পশ্চিমবঙ্গে গিয়ে করাকাটি এলাকায় ডাকাতির ঘটনা ঘটায়। ওই ঘটনায় গ্রেপ্তার হয়ে প্রায় ৭ মাস জেলে ছিল কোপাত মোড়ল। পরে জামিনে বের হয়েই বাংলাদেশে চলে আসে। সেই মামলায় তার ৮ বছরের কারাদণ্ড হয়েছে বলে কোপাত মোড়লের প্রতিবেশীরা জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X