বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

ঘাতক ছেলে জাহিদ হাসানকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
ঘাতক ছেলে জাহিদ হাসানকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে এক মা খুন হয়েছে। রোববার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক ছেলে জাহিদ হাসানকে (২৬) আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। একই সঙ্গে খুনের সময় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাবেয়া বেগম (৫৫) বকশীগঞ্জ পৌর এলাকার মালির চর পশ্চিম পাড়া গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে জাহিদ হাসান পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নিশি আক্তারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ার এক পর্যায়ে জাহিদ ও নিশি আক্তারের মধ্যে ঝগড়া থামাতে যায় মা রাবেয়া বেগম। সে সময় তার ছেলেকে ধমক দিতে গেলে জাহিদ তার মায়ের ওপর ক্ষীপ্ত হয়ে ঘর থেকে ধারালো একটি দা এনে রাবেয়ার মাথায় কোপ দেন। এতে তিনি মারাত্মক আহত হন।

এ সময় বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর ২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে রাবেয়া বেগমের মৃত্যু হয়।

এ ঘটনা জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়ির পাশে ভুট্টা খেতে পালিয়ে থাকা জাহিদকে আটক করেন। এ সময় জাহিদের দেওয়া তথ্যমতে ঘরের বিছানার নিচ থেকে খুনের সময় ব্যবহৃত দা’টি উদ্ধার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, মাকে খুনের দায়ে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার ছেলে জাহিদ হাসানকে আটক করা হয়েছে এবং মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার  / মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১০

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১১

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১২

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৩

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৪

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৫

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৬

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৭

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

১৮

‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ 

১৯

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, মঙ্গলবারও বাড়ল দাম

২০
X