মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৪:১৬ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

শ্যালো মেশিনে পানি খেতে গিয়ে শিশুর মৃত্যু

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে শ্যালো মেশিনে ওড়না পেঁচিয়ে মরিয়ম খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মরিয়ম (৫) খাতুন উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের মাঝেরপাড়ার মুদি ব্যবসায়ী হাফিজুর রহমানের মেয়ে। দুই ছেলে-মেয়ের মধ্যে মরিয়ম ছিল ছোট। একমাত্র আদরের মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে মাঠের ধান ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে জমি পানি দেওয়া হচ্ছিল। সন্ধ্যার আগে মরিয়মসহ ৪/৫ জন শিশু খেলার ফাঁকে শ্যালো মেশিনের পাইপে মুখ ঠেকিয়ে পানি পান করার সময় ওড়না মেশিনের চাকার মধ্যে ঢুকে পেঁচিয়ে গেলে শিশু মরিয়ম দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা মরিয়মকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X