মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

মেহেরপুর জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
মেহেরপুর জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেরপুরে আওয়ামী লীগের ২ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) রাতে মুজিবনগর উপজেলার রাধাকান্তপুর গ্রামের স্কুল মাঠের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাঁধাকান্তপুর গ্রামের আবুল কাশেম মাস্টারের ছেলে শাহরিয়ার লিওন (৩৮), আওয়ামী লীগের স্থানীয় নেতা আনসার আলীর ছেলে আরিফ হোসেন, পালু শেখের ছেলে মোছাব আলী এবং নজরুল ইসলাম আহত হন।

এ ছাড়া একই গ্রামের রেজাউল হকের ছেলে আনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও জামাই ফারুক হোসেন সংঘর্ষে আহত হন।

আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন শাহরিয়ার লিওনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে পরিস্থিতি শান্ত রাখতে সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সদর থানার ওসি শেখ কনি মিয়া।

আহত লিওনের পক্ষে কর্মী সুরজ আলী বলেন, তিন মাস আগে জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। সেই নির্বাচনে গ্রুপিংয়ের জেরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজনকে গ্রামের মসজিদ, ঈদগাহ ও গোরস্তানের কমিটি থেকে বাদ দিতে মরিয়া হয়ে উঠেছে অপর গ্রুপের নেতাকর্মীরা। তারা এলাকায় প্রভাব বিস্তার করতে এসব ধর্মীয় প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র ট্রাক প্রতীকের স্থানীয় কর্মী-সমর্থকদের নাম বাদ দিয়ে দিয়েছেন। গতকাল রাতে তারাবি নামাজ শেষে আমিসহ কয়েকজন একটি দোকানে বসে ছিলাম। এ সময় মহসিন আলীর ছেলে ভনা ও ফারুক, আমজাদ হোসেনের ছেলে সেলিম, রেজাউল হকের ছেলে রানা ও জাহাঙ্গীর, কিতাব আলীর ছেলে মিলটন, মোজাম্মেল হকের ছেলে হামিদুল ইসলামেরসহ ২৫ থেকে ৩০ জন প্রথমে বাগবিতণ্ডায় জড়ায়। পরে তারা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষের জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ৭ জন আহত হন।

মেহেরপুর থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে সদর থানা ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যদের সেখানে পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১২

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১৩

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১৪

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৫

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৬

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৭

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৮

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৯

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

২০
X