কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অদক্ষ জনবল বিদেশে পাঠিয়ে লাভ নেই: মন্ত্রী

কুমিল্লায় কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ছবি: কালবেলা
কুমিল্লায় কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ছবি: কালবেলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর পদক্ষেপ নিয়েছে। তাই বিদেশ যেতে আগ্রহীদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার সরকারি সনদপত্র দেওয়া হবে। বিদেশে দক্ষ জনবল ছাড়া অদক্ষ জনবল পাঠিয়ে কোনো লাভ নেই। কারণ একজন অদক্ষ শ্রমিকের চেয়ে কয়েকগুণ বেশি বেতন দক্ষ শ্রমিকের।

শনিবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইছাপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারা দেশের প্রতিটি উপজেলাতে একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যাতে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হিসেবে বিদেশ যেতে করতে পারবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহম্মেদ মনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

৪০ টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে তিন ও ছয় মাস মেয়াদী ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে। ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, গার্মেন্টস, সিভিল কনস্ট্রাকশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান ও অটোমেকানিক্স এর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। এছাড়াও এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেওয়া হবে। মূলত মানব সম্পদ উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) সালমা সুলতানা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই মারমা, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণে প্রকল্প ব্যয় ৩৬ কোটি ৬৬ লাখ টাকা। কুমিল্লা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২১কোটি ৬৯লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি (জেবি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X