কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার প্রস্তাব বিমানমন্ত্রীর 

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা

বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মীকে সিঙ্গাপুরে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বাংলাদেশে নিযুক্ত দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ বৃহস্পতিবার (০৯ মে) তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এই প্রস্তাব দেন মন্ত্রী। জাতীয় সংসদ ভবনে অবস্থিত মন্ত্রীর দপ্তর কক্ষে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হাইকমিশনারকে মন্ত্রী বলেন, সুযোগ পেলে বাংলাদেশী কর্মীরা তাদের দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে যোগ্যতা প্রমাণ করবে।

কোভিড-১৯ এর সময়ে সিঙ্গাপুর বাংলাদেশি কর্মীদের যে যত্ন নিয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা রক্ষার বিষয়ে সিঙ্গাপুরের সচেতনতা প্রশংসার দাবিদার।

বাংলাদেশের এভিয়েশন খাত এগিয়ে যাওয়ার নানা চিত্র তুলে ধরে ফারুক খান বলেন, সরকার বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের কাজ করে যাচ্ছে। বিমানবন্দরে অবকাঠামোগত ও কারিগরি উন্নয়ন এবং এভিয়েশন খাতের কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের ফ্লিট সম্প্রসারণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের এভিয়েশন খাত ক্রমেই সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে রূপান্তরের যে কাজ শুরু হয়েছে, তাতে সিঙ্গাপুর ভূমিকা রাখতে আগ্রহী। বিমানবন্দরগুলোর দক্ষ ব্যবস্থাপনার জন্য সিঙ্গাপুর এভিয়েশন খাতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতেও আগ্রহী।

ডেরেক লোহ বলেন, বাংলাদেশ সিঙ্গাপুরের খুব ভালো বন্ধু। এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে বিভিন্ন খাতে কাজে নিয়োজিত আছেন। বাংলাদেশি কর্মীরা খুব দক্ষ ও পরিশ্রমী। ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি সিঙ্গাপুর বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X