উখিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুসহ আহত ৩

রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত

গত দুদিনের ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় শিশুসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ৮ নম্বর ক্যাম্প/ইস্টের বি/২৬ ব্লকে পাহাড়ধসের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রুমা নামের এক বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর অবস্থা আশঙ্কাজনক।

আহত রুমা উখিয়া ৮ নম্বর ক্যাম্প/ইস্টের বি/২৬ ব্লকের বাসিন্দা ওমর ফারুকের মেয়ে। আহত অপর শিশু ওমর (৯) একই ব্লকের মোসাদেক্কের ছেলে। আহত আরেকজনের নাম জানা যায়নি।

শিশু রুমা চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত মহাপরিদর্শক) আমির জাফর।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ৮ নম্বর ক্যাম্প/ইস্টের বি/২৬ ব্লকে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। ক্যাম্পের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১০

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১১

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১২

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৩

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৪

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৫

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৬

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৭

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৮

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

২০
X