চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ডাস্টবিনে শিশুর বস্তাবন্দি লাশ

চট্টগ্রাম জেলার ম্যাপ। ছবি : কালবেলা
চট্টগ্রাম জেলার ম্যাপ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে নাসরিন আক্তার সুখী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানার ফলমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় সিসি ক্যামরার ফুটেজ দেখে মীর হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে। তার স্বীকারোক্তি থেকে জানা গেছে, চিপস ও চকলেটের লোভ দেখিয়ে বেড়াতে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে সুখিকে।

সোমবার (১ এপ্রিল) ভোর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রাত সাড়ে ৯টায় নগরের ১ নম্বর রোডের ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে থাকা একটি ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী জানান, সুখী তার মায়ের সঙ্গে বাকলিয়া বৌবাজার এলাকায় থাকত। সুখীর বাবার নাম আব্দুর রাজ্জাক। তার মা রাস্তা, ডাস্টবিনে বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এ কাজের সময় সুখীকে আন্দরকিল্লা এলাকায় পরিচিত ভ্রাম্যমাণ লোকজনের কাছে রেখে আসতেন মা।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ৩১ মার্চ রাতে সুখির মা বিলকিস বেগম তাকে জেনারেল হাসপাতালের সামনে বসিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে ভিক্ষা করতে যান। রাত ১টার দিকে সুখি মসজিদের সিঁড়িতে ছিল। কিন্ত রাত দেড়টা থেকে মেয়ে আর খুঁজে পায়নি বিলকিস। পরদিন ১ এপ্রিল কোতোয়ালী থানার ফলমন্ডি এলাকায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের খবর পেয়ে বিলকিস সেখান যান এবং সুখির লাশ শনাক্ত করেন।

তিনি আরও বলেন, শিশুর লাশ শনাক্তের পর আমাদের টিম কোতোয়ালী সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে। পরে খুনিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মীর হোসেনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মীর হোসেনের বরাতে পুলিশ আরও জানায়, ঘাতক আন্দরকিল্লা থেকে চিপস-চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে সিআরবি এলাকায় নিয়ে যায়। সেখানে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করে। তারপর চটের বস্তা মুড়ি ভ্যান গাড়িতে করে ডাস্টবিনে ফেলে আসে।

এদিকে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা অতনু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X