ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বোনের বাড়ি ইফতারি দিয়ে ফেরা হলো না দুই ভাইয়ের

চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২ এপ্রিল) রাত ৮টার দিকে হাটহাজারির নুর আলী মিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. মিরাজ এবং ওমর ফারুক। তারা সম্পর্কে মামাত ও ফুফাত ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুফাত বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে হাটহাজারীর নুর আলী মিয়ার হাট এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিরাজ ও ফারুক মারাত্মক আহত হলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফটিকছড়ি থানার ওসি মীর নুরুল হুদা বলেন, অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের প্রাণহানির ঘটনা ঘটে। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X