চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

অপহৃত ব্যাংক ম্যানেজারের সন্ধান মেলেনি

সোনালী ব্যাংক পিএলসি। ছবি : কালবেলা
সোনালী ব্যাংক পিএলসি। ছবি : কালবেলা

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের সন্ধান এখনো মেলেনি। বুধবার (৩ এপ্রিল) এ প্রতিবেদন লেখা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বজনরা।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে অপহরণের এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ দিদারুল আলম। সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন রাসেল চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ইমাম উদিনের ছেলে।

এদিকে গতকাল পর্যন্ত পরিবার পরিজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রাসেলের। ঘটনার পর হতে তিনি গ্রামের বাড়ি ফিরেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলার বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আমার ইউনিয়নের ছেলে ব্যাংকে চাকরি করে আর একজন ভাই বর্তমানে পুলিশের চাকরিতে রয়েছে চট্টগ্রাম। তাকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি। বাড়িতে ফিরে না আসাতে মাতা-পিতারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে।

নেজামের বাবা-মা স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রুমা উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সুযোগে পাহাড়ি এলাকা হওয়াতে এ সময় আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত ৭০-৮০ জনের সদস্য আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে উপজেলা মসজিদ ঘেরাও করে মসুল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করে।

ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে দশটি অস্ত্র ও ৩৮০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। ব্যাংকের অদূরে থাকা আনসার ব্যারাক থেকে চারটি অস্ত্র ও ৩৫টি গুলি ছিনিয়ে নেয় সশস্ত্র এ সন্ত্রাসীরা। ওই সময় পুলিশ ও আনসার সদস্যদের মারধরও করে তারা।

মো. দিদারুল আলম বলেন, রুমায় সশস্ত্র সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। সোনালী ব্যাংক লুট, ব্যাংক ও ইউএনও অফিসের স্টাফদের মারধর করেছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তাকর্মীরা টহল কার্যক্রম জোরদার করে ঘটনাস্থল ঘিরে রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X