নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে অবৈধভাবে পুকুর কাটতে গিয়ে ভেকুতে আগুন

নাটোরে এক্সকাভেটরে আগুন। ছবি : কালবেলা
নাটোরে এক্সকাভেটরে আগুন। ছবি : কালবেলা

নাটোরে অবৈধভাবে পুকুর খনন করতে গিয়ে বিবাদে ভেকুতে (এক্সকাভেটর) আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে নাটোর সদরের পাইকোরদল এলাকায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরেই নাটোর শহরের কানাইখালী মহল্লার আফজাল হোসেন পাইকোরদল এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে আসছিলেন। এতে শহরের অন্য ক্যাডাররা সেখান থেকে চাঁদা নিতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এমনকি গোলাগুলির ঘটনাও ঘটে। কিন্তু রাতে কে বা কারা পুকুর খননকাজে ব্যবহৃত এক্সকাভেটর (ভেকু) মেশিনে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে।

এ বিষয়ে পুকুর খননকারী আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাটোর থানার ওসি (তদন্ত) রায়হান জানান, এক্সকাভেটর মেশিনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত জানানো হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X