ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শৈলকূপায় প্রধান শিক্ষকের ওপর হামলা

ভুক্তভোগী প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাস। ছবি : কালবেলা
ভুক্তভোগী প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাস। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকূপায় ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে পরিমল কুমার বিশ্বাস নামের এক প্রধান শিক্ষকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত অবস্থায় ওই শিক্ষক মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৫ এপ্রিল) ভোররাতে উপজেলার যুগনী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষক স্থানীয় বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় ইউপি সদস্য সুব্রত কুমার বিশ্বাস দীপক ও ব্রাক্ষণবাড়িয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাস জানান, বৃহষ্পতিবার রাতে আমি নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই শুক্রবার ভোরের দিকে আমার নাম ধরে একদল ব্যক্তি ডাকতে থাকে। আমি ঘুম থেকে ওঠে দরজা খুলে দেখতে পাই মুখ বাঁধা অবস্থায় ৭-৮ জনের সংঘবদ্ধ একদল আমাকে হুমকি দিতে থাকে- এবার স্কুল কমিটির নির্বাচনে সভাপতি বানাবি ওসি আকুল চন্দ্র বিশ্বাসের স্ত্রী অপর্ণাকে। আমি তাদের বোঝানোর চেষ্টা করি এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আমাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

এসব অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X