হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ফেনসিডিল উদ্ধার

মাদককারবারি শাহীন। ছবি : কালবেলা
মাদককারবারি শাহীন। ছবি : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৌশলে মোটরসাইকেলের ট্যাংকের ভিতর ৮১ বোতল ফেনসিডিল ঢুকিয়ে পাচারের সময় মোটরসাইকেলসহ শাহীন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মানিকগঞ্জ জেলার বাসিন্দা।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ড থানার ওসি জিয়াউর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার বিকেলে উপজেলার নাওমারা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গাড়ি থামিয়ে মোটরসাইকেল তল্লাশি করে। পরে ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল জেলহাজতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X