মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বেড়াতে গিয়ে মারধরের শিকার প্রেমিক, প্রেমিকাকে শ্লীলতাহানি

অভিযুক্তদের আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা
অভিযুক্তদের আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে প্রেমিকা নিয়ে বেড়াতে গিয়ে বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন প্রেমিক। এ সময় সঙ্গে থাকা প্রেমিকা শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কুয়াদা জামজামি এলাকায় ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।

জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে।

আটককৃতরা হলেন, ভোজগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মখলেসুর রহমান (৩৮) ও একই গ্রামের ইমান আলীর ছেলে পারভেজ হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার এক যুবক প্রেমিকাকে নিয়ে জামজামি মাঠে ঘুরতে আসেন। তারা দুজন রাস্তার পাশে বসে কথা বলছিলেন। এ সময় দুই সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে যায় মখলেস ও পারভেজ। তারা ঘুরতে আসা ছেলেটাকে মারধর করে মেয়েটাকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে বাগানে নিয়ে যায়। মেয়েটির চিৎকারে আশপাশের মাঠের লোকজন ছুটে আসে। জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মখলেস ও পারভেজকে থানায় নিয়ে যায়।

ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, শুনেছি মখলেস ও পারভেজ মেয়েটাকে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেছে। মেয়েটির সঙ্গে থাকা ছেলেকে বেদম মারধর করেছে। মেয়েটি পুলিশকে সব ঘটনা খুলে বলেছে।

চেয়ারম্যান রাজ্জাক আরও বলেন, মখলেস ও পারভেজ এলাকায় মাদকসহ বহু অপকর্মের সঙ্গে জড়িত।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ কালবেলাকে বলেন, এ ঘটনায় দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X