মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার শাখা নদীতে ভেসে উঠল রামিনের মরদেহ

নদী থেকে রামিনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ছবি : সংগৃহীত
নদী থেকে রামিনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ির পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রামিন আরিদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘীরপাড় এলাকায় মরদেহ ভেসে উঠলে মরদেহটি উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হয়। সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের অদূরে রামিনের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ মরদেহ উদ্ধার করে। নিখোঁজ রামিনসহ তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) বিকালে ঈদের ছুটিতে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হয় বাবা-ছেলেসহ তিনজন। রাত সাড়ে ৮টার দিকে রামিনের বাবা রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু এবং তার ভায়রা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তারা বেসনাল এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। পরে বিকালে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে যায়। এ সময় কয়েকজন ট্রলার থেকে নদীতে গোসলে নামে।

এ সময় রামিন নদীর স্রোতে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু উদ্ধার করতে গিয়ে তারাও ভেসে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধারকাজ শুরু করে। পরে ঢাকার ডুবুরি দলও উদ্ধারকাজ শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১২

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৩

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৫

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৬

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৭

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৮

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৯

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

২০
X