ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এবারের ঈদ ছিল নিরানন্দ ও হতাশার: প্রিন্স

ময়মনসিংহে দলীয় কার্যালয়ে বক্তব্য দেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহে দলীয় কার্যালয়ে বক্তব্য দেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এবারের ঈদ ছিল নিরানন্দ। মানুষের মনে আনন্দ নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ অর্থনৈতিক সংকটে মানুষের কাছে ঈদ 'পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি'র মতো মনে হয়েছে।

তিনি বলেন, তাদের কাছে ঈদও ছিল নিরানন্দ, হতাশা, কষ্টের। এসবের জন্য সরকার দায়ী। তাদের 'স্মার্ট যুগে' ঈদে স্বামী তার স্ত্রীকে মাংস খাওয়াতে না পেরে আত্মহত্যা করেছে, সংসার খরচ না দিতে পেরে শেয়ারবাজার ধসে সব হারিয়ে ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজারে দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, মানুষের জীবন-সংসার তছনছ হয়ে যাচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে ও বিভ্রান্ত সৃষ্টি করতে ব্যস্ত তারা।

তিনি বলেন, রমজান মাসে আওয়ামী লীগের ইফতার বিতরণ ওবায়দুল কাদেরসহ দুএকজন নেতার ফটোসেশনে সীমাবদ্ধ ছিল। গ্রাম-শহরের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের খরচ বাঁচিয়ে অসহায় জনসাধারণসহ নেতাকর্মীদের নিয়ে গণইফতার করেছে এবং ইফতার ও খাদ্যসামগ্রীও বিতরণ করেছে। বিএনপির ইফতার মাহফিলসমূহ জনসমাবেশে এবং মিলনমেলায় পরিণত হয়েছিল। জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একজনের ইফতার দুই তিনজনে ভাগাভাগি করে খেতে হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা, ধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান সেলিম, আলতাফ হোসেন, এমদাদ হোসেন, মোতালেব হোসনে খান, আলী আজাদ খান দিপু, লুৎফর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি আবদুল হামেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, যুবদল দল নেতা এম বি রায়হান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম, বিএনপির নেতা আকিকুল ,কৃষক দলের হেলাল উদ্দিন, আকিকুল ইসলাম, সারোয়ার হোসেন রুবেল, আবদুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১০

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১১

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১২

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

১৩

নানা সীমাবদ্ধতায় ধুঁকছে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল 

১৪

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

১৫

৪২ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ ৬ জেলের সন্ধান

১৬

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি ৩ ফ্লাইট

১৭

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

১৮

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

১৯

মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে?

২০
X