কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কয়রায় মানববন্ধন

মুন্ডা সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
মুন্ডা সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী শিকার বন্ধসহ নানা বিষয় নিয়ে খুলনার কয়রায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-সিডিও কর্তৃক মুন্ডা সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, উপকূলের তরুণদের সম্পৃক্ত করে সুন্দরবনের গাছ কাটা বন্ধে ও উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় গ্রিনকোস্ট মুভমেন্টের উদ্দেশ্য। এই মুভমেন্টের মানববন্ধনে মূলত সুন্দরবনের গুরুত্ব নিয়ে কথা বলার পাশাপাশি সুন্দরবনের বৃক্ষ ও প্রাণীসম্পদ রক্ষার বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়াও উপকূলে গাছ কাটা ও পাখি শিকার বন্ধের আহ্বান জানানো হয়। এই মানববন্ধনে মুন্ডা সম্প্রদায়ের তরুণরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও আলোকিত তরুণরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু হেনা কামাল তার বক্তব্য বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো। সুন্দরবন আছে বলেই উপকূলের মানুষ দুর্যোগ থেকে রক্ষা পায় এবং সুন্দরবনে জেলে ও মৌয়ালরা উপার্জন করতে পারে। সুন্দরবনকে রক্ষার পাশাপাশি আমাদের উপকূলের জীববৈচিত্র্য রক্ষার দিকে মনোযোগী হতে হবে। সুন্দরবনকে সব হুমকি থেকে বাঁচাতে স্থানীয় এবং বন বিভাগের সমন্বয় করে কাজ করতে হবে।

কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবং এই মুভমেন্টের উদ্যোক্তা ইমরান হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সুন্দরবন আমাদের অন্যতম শক্তি হতে পারে। ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবন ঝড়ের গতিবেগ কমিয়ে দেওয়ার কারণে উপকূলে ক্ষয়ক্ষতি কম হয়েছে। এ ছাড়াও সুন্দরবন আমাদের মায়ের মতো। সুন্দরবনের হরিণ শিকার করছে কিছু অসাধু মানুষ। এটি সবাই মিলে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন ও উপকূলের গাছ এবং প্রাণিসম্পদ রক্ষায় সর্বাধিক গুরুত্ব প্রদানের পাশাপাশি আগামীতে উপকূলকে সবুজায়ন করার উদ্দেশ্যে এই আন্দোলনটি মূলত শুরু করা হয়েছে।

কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, এই আন্দোলনটি মূলত সুন্দরবনকে কেন্দ্রে করে শুরু করা হলেও পরবর্তীতে এটাকে আরও বিস্তৃত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X