সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

সুন্দরবনে দস্যুতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ছবি : কালবেলা
সুন্দরবনে দস্যুতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ছবি : কালবেলা

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে চার জেলে বনদস্যুর হাতে অপহৃত হয়েছেন। তাদের মুক্তির জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে চাওয়া হয়েছে। অপহৃতদের একজন মুক্তিপণ পরিশোধের পর বাড়ি ফিরে এসেছেন।

গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা রেঞ্জের আঠারবেকি এলাকার একটি খালে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত দস্যু আলিম বাহিনীর সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শ্যামনগর উপজেলার বড়ভেটখালী গ্রামের ইউসুফ গাজী জানান, তিনি ২০ নভেম্বর কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে নিজের নৌকায় মরগাং গ্রামের ইব্রাহিম শেখ ও আনিস শেখকে নিয়ে বনে প্রবেশ করেন। একইভাবে পাস নিয়ে মরগাং গ্রামের হাসান শেখ এবং বড়ভেটখালীর আবদুল গাজীও সুন্দরবনে যান। শুক্রবার সন্ধ্যায় আঠারবেকি ভাইজো খালে কাঁকড়া ধরার সময় দস্যুরা তাদের তিনটি নৌকা আটকে ফেলে এবং চারজনকে জিম্মি করে। পরে জানায়, জনপ্রতি ৫০ হাজার টাকা দিলে ছাড়া পাওয়া যাবে। রোববার ভোরে ৫০ হাজার টাকা পরিশোধের পর দস্যুরা হাসান শেখকে একটি নৌকায় তুলে দেয়। সকাল ৯টার দিকে তিনি বাড়ি পৌঁছান।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাসেম মোরেল বলেন, সুন্দরবনে দস্যুতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ভেটখালী ও মরগাং এলাকার কয়েকজন জেলে সম্প্রতি আঠারবেকি এলাকা থেকে অপহৃত হয়েছেন স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পাচ্ছি।

এ বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা হক বলেন, জেলেরা আমাদের কিছুই জানায় না। মহাজন বা পরিবারের লোকজন মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনে পরে আমরা খবর পাই। দুর্গম এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো কঠিন। তবে দস্যু দমনে একটি স্মার্ট প্যাট্রোল দল ও আরও দুটি বিশেষ টিম মাঠে কাজ করছে। সুনির্দিষ্ট তথ্য পেলে অপহৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X