মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে দ্রুতগামী একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার আটাবহ ইউনিয়নের শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই। নিহতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার গোয়াইলবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. শফিউদ্দিন (১৮) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রায়হান (২০)। আহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন। তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে দুজন আরোহী ধামরাইয়ের দিক থেকে কালিয়াকৈরে আসছিল। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।

কালিয়াকৈর থানার এসআই সাজিদ আহমেদ বলেন, নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হয়েছে। তাদের মরদেহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে রোববার (১৪ এপ্রিল) রাতে একই সড়কের কালিয়াকৈরে বাইপাস এলাকায় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এক দম্পতির মৃত্যু হয়। এ ঘটনার একদিনের মাথায় সড়কে আরও দুজনের প্রাণ ঝরল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X