আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মাঝে ব্যাপক সংঘর্ষ

আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা
আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশার আব্দুল হাশিম ওরফে কটকা মিয়া ও জমিরাহাটি গ্রামের আরক মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে একপক্ষের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাধবপাশা গ্রামের আব্দুল হাশিম ওরফে কটকা মিয়ার গ্রুপের মুজাই মিয়ার পুত্র ফাহিম (১২)-এর সঙ্গে জমিরাহাটির আরক মিয়ার স্বজন আমিরুল মিয়ার পুত্র আবিদুর ১৩-এর সঙ্গে কবরস্থানে জুতা পরা অবস্থায় ওঠাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এ সময় মুজাই মিয়ার পুত্র ফাহিম এবং তার স্বজনরা আমিরুল মিয়ার পুত্র আবিদুরকে মারপিট করে। এরই জের ধরে বিকালে আরক মিয়ার লোকজন মাধবপাশা গ্রামে হামলা চালালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাধবপাশা গ্রামের ফ্রান্স প্রবাসী সাবুদ্দিন মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই এখনো অভিযোগ দায়ের করেননি। পরে কোনো ঝামেলা যেন সৃষ্টি না হয় এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্থার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১০

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১১

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৩

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৪

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

১৫

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১৭

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

২০
X