34Array ( [0] => 34 [1] => 38 [2] => 17 )
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর অধিকার পেতে বিষ হাতে সন্তানসম্ভবা নারীর অনশন

স্ত্রীর দাবিতে অনশনরত কিশোরী। ছবি : কালবেলা
স্ত্রীর দাবিতে অনশনরত কিশোরী। ছবি : কালবেলা

দুজন ছিলেন পাশাপাশি গ্রামের বাসিন্দা। হঠাৎ একদিন মোবাইল নম্বর দেওয়া-নেওয়া হয়। এরপর মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে সিদ্ধান্ত নেন বিয়ে করার। যেই ভাবনা সেই কাজ। হবিগঞ্জ শহরের একটি কাজী অফিসে গিয়ে চার লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন তারা।

বিয়ের পরে এখন সন্তানসম্ভবা। এরপর মেয়েটি তার সামাজিক স্বীকৃতির জন্য স্বামীকে বলেন। এতেই ঘটে বিপত্তি। স্ত্রীকে সামাজিক স্বীকৃতি দিতে রাজি নয় ছেলের পরিবার। প্রথমে ছেলে তার স্ত্রীকে ঘরে তুলতে রাজি ছিলেন। এমনকি নিজের পরিবারকে রাজি করাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এখন সেও পারিবারিক চাপে ও লোকমুখের কথায় স্ত্রীকে ঘরে তুলছেন না।

অবশেষে স্ত্রী বাধ্য হয়ে নিজের স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে বিষহাতে অনশন শুরু করেছেন।

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ের এক্তিয়ারপুর গ্রামে। অভিযুক্ত স্বামী আরব আলী ওই গ্রামের জমির আলী ছেলে। ভুক্তভোগী নারীও একই ইউনিয়নের দাশপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার (১৫ এপ্রিল) থেকে বিষহাতে নিয়ে স্বামীর বাড়িতে অনশন শুরু করেন। স্ত্রীর অধিকার না পেলে ওই স্থান ত্যাগ করবেন না বলে জানান কিশোরী।

কিশোরী বলেন, আমার এবং আমার অনাগত সন্তানের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আমার স্বামী আমাকে ঘরে তুলতে চায় কিন্তু একটি মহল আমার স্বামীকে কুপরামর্শ দিচ্ছে, আমার নামে অপবাদ রটাচ্ছে। তারা বলছে আমি না কি জোরপূর্বক স্বামীকে কাবিননামায় স্বাক্ষর করাতে বাধ্য করিয়েছি। আমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই। আমি স্বামীর ঘরে যাব, না হয় পরপারে।

স্বামী আরব আলী মুঠোফোনে বলেন, আমরা দ্রুত এ বিষয়ের সমাধান করব।

মাধবপুরের মহিলাবিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম জানান, কাবিননামা ও যাবতীয় প্রমাণ থাকা সত্ত্বেও স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়া এক ধরনের অপরাধ। আমি ঘটনাস্থল ঘুরে এসেছি। সার্বিক আইনি সহযোগিতার জন্য চেষ্টা চালাচ্ছি।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, থানার একজন সাব ইন্সপেক্টর গঠনাস্থলে কাজ করছেন। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সূক্ষ্ম দৃষ্টি রাখছি।এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X