জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার 

অভিযুক্ত ইউপি সদস্য নাসির বেপারি। ছবি : কালবেলা
অভিযুক্ত ইউপি সদস্য নাসির বেপারি। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য নাসির বেপারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি থেকে মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদ সদস্য নাসির বেপারিকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও জাজিরা থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি গ্রামের বুধাইরহাট বাজার এলাকার সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ককটেল বিস্ফোরণসহ ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে নাসির ও তার লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর ছোটভাই সৈয়দ সাব্বির বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন।

এর আগে ঘটনার দিন রাতেই আব্দুর রহমান খাঁ (২২) নামে একজনকে আটক করে জাজিরা থানা পুলিশ।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান কালবেলাকে বলেন, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আমরা দুই আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএর পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, অজ্ঞাত যুবকের মৃত্যু

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১০

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১১

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১২

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৩

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৪

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১৫

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

১৬

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৭

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৮

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১৯

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

২০
X